প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে ও পরে কিছু সুন্নত নামাজ রয়েছে। কোনো কোনো নামাজের আগে পড়তে হয় এই সুন্নত। আবার কোনো নামাজের পরে। সুন্নত নামাজগুলোর মধ্যে রয়েছে, ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত, জোহরের ফরজের আগে চার রাকাত ও পরে দুই রাকাত, মাগরিবের ফরজের পর দুই রাকাত এবং এশার ফরজের পর দুই রাকাত— এই ১২ রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা।